অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই মূলত প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন বলে জানা গেছে। এছাড়া সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি মুর্তজার পরামর্শে তামিম প্রধানমন্ত্রীর বাসভবনে দুপুর ২টা বেজে ৩৩ মিনিটে পৌঁছান । শেখ হাসিনার কথায় তার সিদ্ধান্ত বদলে যাবে কিনা সেটাই দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট গোষ্ঠী। শুক্রবার (৭ জুলাই) বিকালের দিকে গণভবনে গেছেন তামিম, সঙ্গে আছেন মাশরাফিও।
বুধবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেছেন তামিম ইকবাল। এরপর হুট করে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁহাতি এই ওপেনার।
দেশ সেরা এই ওপেনারের বিদায়ের পর গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিমের অবসর প্রসঙ্গে বিসিবি নিজেদের অবস্থান পরিষ্কার করে।
সে সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও জানান, ‘তামিমকে অবসর না নেওয়ার আহ্বান করে বার্তা পাঠিয়েছেন তিনি। কিন্তু এখনও কোনো উত্তর পাননি। বার্তা যেহেতু দিয়েছেন উত্তর পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান।’

No comments:
Post a Comment